মলয় দে নদীয়া :-এবার কোন গৃহস্থকারী নয়, ব্যাটারীর দোকানে চোরের হানা।, তাও আবার সদলবলে, রাত দায়িত্বে থাকা নাইট গার্ডের চোখে ধুলো দিয়ে, প্রকাশ্য রাজ রাস্তায় অবস্থিত দোকানের দু বস্তা আনুমানিক প্রায় ৫০ ষাটটি ব্যাটারি , চুরি গেলো নদীয়ার শান্তিপুরে।
দোকান কর্তৃপক্ষ মনে করছে এর বাজার মূল্য ৫০০০০ টাকা।
দুর্ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুরের শ্যামবাজার সংলগ্ন একটি ব্যাটারির দোকানের। দোকানের কর্মচারী জানিয়েছেন, আজ সকালে তিনি দোকান খুলতে এসে দেখেন গ্রিল খোলা, এরপর ভেতরে ঢুকে দেখেন দুটি বস্তার ভেতরে মজুদ করা ছিল পুরনো ব্যাটারি সেই বস্তা দুটি নেই। এছাড়াও দোকানের পত্র চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন দোকানদার। ঘটনা শান্তিপুর থানার পুলিশকে জানাতেই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এরপর চুরির ঘটনা খতিয়ে জানার চেষ্টা করে। তবে শান্তিপুরের প্রাণকেন্দ্রের মতো জায়গায় প্রকাশ্যে রাজপথের উপর এইভাবে চুরির ঘটনায় অনেকটাই আতঙ্ক সৃষ্টি হয়েছে অন্যান্য দোকানদারদের মধ্যে। যদিও চুরির ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
নৈশ প্রহরী হিসেবে দায়িত্বে থাকা ব্যক্তি বলেন, তিনি ভোর পাঁচটা পর্যন্ত এ ধরনের অস্বাভাবিক ঘটনা কিছুই দেখেননি। তাহলে প্রশ্ন উঠেছে শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা ফলের প্রধান গেটের তালা ভেঙে, দোকানের বীভৎস ভারী ভারী সমস্ত ব্যাটারি গাড়িতে তোলা এত কিছু যখন হল তখন তিনি কোথায় ছিলেন?
তবে আক্ষেপের বিষয় ওই এলাকায়, সেই অর্থে কোন সিসি ক্যামেরা নেই যদিও বা একটি সিসি ক্যামেরা তে ধরা পড়তো কিন্তু তাও রাস্তার উপরে একটি বিজ্ঞাপন গেটের জন্য ঢাকা পড়েছে। এতেও ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী মহল।
তবে দোকান কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এর আগেও একবার এ ধরনের চুরি হয়েছে, তবে এবারে বড়সড়ো আকারের , যা সঙ্ঘবদ্ধভাবে করেছে বলেই মনে হচ্ছে।

