বৃক্ষ সচেতনতার বার্তা দিতে বাংলাদেশ থেকে সাইকেল চালিয়ে বাংলায় পৌঁছলো এই যুবক

মৌমিতা দেবনাথ
বৃক্ষ সচেতনতার বার্তা দিতে বাংলাদেশ থেকে সাইকেল চালিয়ে বাংলায় পৌঁছলো এই যুবক
সাইকেল চালিয়েই সুদূর বাংলাদেশ থেকে এই যুবক পৌঁছালেন বাংলায়। বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা মাহমুদুল হাসান বৃক্ষ সচেতনতার বার্তা দিতে সাইকেলিং করে পৌঁছালেন মুর্শিদাবাদ। গত ২৫ শে ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে তিনি রওনা দিয়েছিলেন অবশেষে ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘুরে তিনি পৌঁছালেন নবাবের জেলাতে। তিনি জানালেন ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা এবং পরিবেশ সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই তার এই উদ্যোগ। প্রাচীন যেসব বৃক্ষ রয়েছে সেগুলো যাতে কাটা না হয় এবং পরিবেশকে বাঁচানোর জন্য আরো বেশি পরিমাণে যাতে বৃক্ষরোপণ করা হয় সেই বার্তা তিনি তার এই যাত্রা পথে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন।