পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা শরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে মা দুর্গার আরাধনা করেন

পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা শরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে মা দুর্গার আরাধনা করেন। যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। সেই থেকে আজও হয়ে আসছে বাসন্তী পুজা। মালদা জেলার বাসন্তী পূজা গুলির মধ্যে অন্যতম ইংলিশ বাজারের নরসিংহ কুপ্পার প্রয়াস সংঘের বাসন্তী পূজা। প্রতিবছরই জাঁকজমকপূর্ণভাবে গ্রামবাসীরা একত্রিত হয় এই পূজোর আয়োজন করে থাকেন। প্রাচীন ঐতিহ্য এবং নিয়ম-নীতি মেনে তাই আজও হয়ে আসছে এই পুজো।
ষষ্ঠী থেকে অনুষ্ঠিত হয় পুজো। পুজো উপলক্ষে গম্ভীরা গান, নর নারায়ন সেবা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বুধবার মহাসড়াম্বরে অনুষ্ঠিত হয় অষ্টমী পুজো। পূজা উপলক্ষে বসেছে মেলাও।