লরি চুরি সন্দেহে তিন যুবককে গণপ্রহার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার জহুরা তলা এলাকায়। পরে ইংলিশ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত তিন যুবকের নাম সেলিম সেখ বাড়ি গাবগাছি এলাকায়, শাহরুখ খান বাড়ি কেষ্টপুর এলাকায় এবং দিলবার হোসেন বাড়ি কমলাবাড়ি। জানা যায় এদিন সকালে ওই এলাকায় লরি চুরি সন্দেহে তিন যুবককে ধরে ফেলে গ্রামবাসীরা। এরপর শুরু হয় উত্তম মধ্যম প্রহার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। তাদের আটক করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

