গৃহস্থ বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ

মলয় দে নদীয়া:- ঘুমন্ত অবস্থায় গৃহস্থ বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমার ফাটার বিকট শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের, বাইরে বেরিয়ে দেখে পড়ে রয়েছে একটি ফাটা বোমা। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার ঘোড়ালিয়া বাইপাস এলাকার। বাড়ির গৃহবধূ পূর্ণিমা অধিকারীর অভিযোগ, গতকালকে রাতে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। হঠাৎই বিকট শব্দ শুনতে পান, বাইরে বেরিয়ে দেখে একটি ফাটা বোমা পড়ে রয়েছে এরপর আতঙ্কে ভোগেন গৃহবধূ পূর্ণিমা অধিকারী। গৃহবধূর অভিযোগ, প্রতিবেশী একটি ছেলের সাথে তার স্বামীর ঝামেলা হওয়ার কারণে শত্রুতা তৈরি হয়, এই বোমাবাজির ঘটনার পেছনে তারই কারসাজি আছে বলে দাবি করছেন তিনি। গৃহবধূর এও বলেন, তার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছে, একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করেন বাড়িতে। স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে যারা এই বোমাবাজির ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পুলিশ, না হলে কিভাবে বাড়িতে বসবাস করবেন। এই ঘটনায় আজ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন গৃহবধূ পূর্ণিমা অধিকারী, যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।