মৌমিতা দেবনাথ,
নদীয়ার কৃষ্ণনগর ডিএম অফিসের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি
তৃণমূল সরকারের অপসারণের দাবিতে নদীয়ার কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি করলো নদীয়ার উত্তর সাংগঠনিক বিজেপির কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কেন্দ্র থেকে তাদের বরাদ্দ টাকা দেওয়া হচ্ছে না অথচ কেন্দ্রের দেওয়া ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার কোন হিসেব তিনি দেখাতে পারেননি। তাই এই সরকারের অপসারণের দাবি চেয়ে তাদের এই বিক্ষোভ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন ব্লকের বিজেপি কর্মী সমর্থকরা।

