টুকলিতে বাধা দেওয়ায় স্কুলে ভাঙচুরের অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে, যার জেরে পুলিশের লাঠিচার্জ

মৌমিতা দেবনাথ
টুকলিতে বাধা দেওয়ায় স্কুলে ভাঙচুরের অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে, যার জেরে পুলিশের লাঠিচার্জ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে বাধল বিপত্তি। টুকলিতে বাধা দেওয়ায় স্কুলে ভাঙচুর চালানোর অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে আর তারপরে পরিস্থিতির সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় হাইস্কুল, এই স্কুলে কাঠালিয়া হাই স্কুলের ছাত্র ছাত্রীদের পরীক্ষার সিট পড়েছিল। জানা গেছে,পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্ররা আর এর পরেই নাকি স্কুলে ভাঙচুর চালায় তারা। এরপর ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ তারা ছাত্রদের উপর লাঠিচার্জ করে কিন্তু ছাত্রদের পাল্টা অভিযোগ যে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতেই আচমকায় পুলিশ লাঠিচার্জ শুরু করে তাদের তারা নাকি জানেই না কেন মারছে পুলিশ। দুই পক্ষের বাগবিতন্ডায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা স্কুল চত্বর জুড়ে।