মৌমিতা দেবনাথ
কচিকাঁচাদের শিল্পের ছোঁয়ায় ফুটে উঠল বেঙ্গল টাইগার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি
তাকে বলা হয় বেঙ্গল টাইগার। তার উপরেই তো ভরসা করে কত শত চাকরিপ্রার্থীরা পেয়েছে এক টুকরো আশ্বাস। তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তিনি যেন হিরো। তাকে ভগবানের আসনে বসিয়েছে বাংলার মানুষ। যদিও তিনি নিজে ভারতবর্ষের সংবিধানকেই ভগবান মনে করেন। সে তিনি যাই বলুন না কেন তিনি যে বাংলার মানুষের কাছে ভগবান তার প্রমাণ মিলেছে বহুবার।তাইতো একজন টোটো চালকের গাড়িতেও তার ছবি দেখতে পাওয়া যায়।তার রায় কেড়ে নেয় বাংলায় দুর্নীতিবাজদের রাতের ঘুম। আর এবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি নিজেদের পেন্সিলের ছোঁয়ায় ফুটিয়ে তুলল কচিকাচারা। গ্রিন জলপাইগুড়ি নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা গ্রাম ও শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় ক্ষুদেদের কাছে আকার স্বাদ পৌঁছে দিতে হাজির হয়। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজ দীঘির পাড়ে এদিন সেই অঙ্কনের আসর বসেছিল আর সেখানেই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তাদের শিল্পের ছোঁয়ায় ফুটিয়ে তুললেন বেঙ্গল টাইগার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর ছবি। এ প্রসঙ্গে এক ক্ষুদে শিল্পী দেবযানী সরকার জানায় সে ছবি আঁকতে বড়ই ভালবাসে আর অভিজিৎ স্যার তার কাছে অনুপ্রেরণা।

