বাড়ির তালা ভেঙে চুরি করতে গিয়ে ধরা পড়ায় চোরকে গণধোলাই দিল স্থানীয়রা

মৌমিতা দেবনাথ
বাড়ির তালা ভেঙে চুরি করতে গিয়ে ধরা পড়ায় চোরকে গণধোলাই দিল স্থানীয়রা
প্রকাশ্যে দিনের বেলায় চুরি করতে গিয়ে একেবারে হাতেনাতে ধরা পড়ল চোর। আর ধরা পড়তেই গণধোলাই দিল এলাকাবাসি। ঘটনাটি ঘটেছে কান্দি ও বহরমপুর থানার মাঝামাঝি উদয়চাঁপুর নতুন রাস্তা পাড়া এলাকায়। জানা গেছে স্থানীয় এক গৃহস্থের বাড়িতে এদিন দুই যুবক আসে । একজন তালা ভেঙে ঘরে ঢোকে এবং অপরজন বাইকে বসে রাস্তায় পাহারা দিতে থাকে। ঠিক তখনই স্থানীয়রা ব্যাপারটি লক্ষ্য করে তাদেরকে হাতেনাতে পাকড়াও করে কিন্তু বাইকে বসে থাকা যুবক পালিয়ে যায় এবং চোরকে দড়ি দিয়ে বেঁধে গণধোলাই দেয় এলাকাবাসী।এরপর অভিযুক্ত ওই ব্যক্তি বলে তিনি নেশার ঘোরে এ কাজ করেছেন ।ওই ব্যক্তির কাছ থেকে সোনার গয়না উদ্ধার করা হয়েছে। আর চোরের তখন অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি। ঘটনাকে কেন্দ্র করে তুমূল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।