স্ত্রীর দেহ তিন টুকরো করে মাটির তলায় পুঁতে দিল স্বামী

মৌমিতা দেবনাথ
স্ত্রীর দেহ তিন টুকরো করে মাটির তলায় পুঁতে দিল স্বামী
এ যেন ঠিক দিল্লির, শ্রদ্ধা কাণ্ডের ছায়া এ রাজ্যে। সন্দেহের বসে স্ত্রীর দেহ তিন টুকরো করে মাটির তলায় পুতে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। জানা গেছে অভিযুক্ত স্বামী আলিম শেখের সাথে বছর ৩৫ এর মমতাজ বিবির বিয়ে হয় ১৫ বছর আগে। আর তখন থেকেই বাবার বাড়িতেই থাকতো মমতাজ। এবং এলাকারই একটি লজেন্স কারখানায় কাজ করতো এদিন স্বামীর সাথে কাজে রয়েছে কিন্তু আর বাড়ি ফেরেনি এরপরই পরিবারের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায় এবং পুলিশ তার স্বামীকে আটক করে জিজ্ঞাসা বাদ শুরু করে। জেরার মুখে নিজের স্ত্রীকে কাটারি দিয়ে খুন করার কথা স্বীকার করে নেয় অভিযুক্ত আলিম শেখ। এরপর এলাকার একটি জলাশয় এর পাশে মাটি খুঁড়ে তার দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আলিম শেখের সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।। হার হিম করা এই ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।