মৌমিতা দেবনাথ
পুলিশ লেখা গাড়িতে চড়ে বিতর্কে জড়ালেন সায়ন্তিকা
পুলিশ লেখা গাড়িতে চড়ে দলীয় কর্মসূচিতে দেখা গেলো তৃণমূলের রাজ্য সম্পাদিকা তথা টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। আর সেখানেই শুরু হল তাকে ঘিরে বিতর্ক। মঙ্গলবার বাঁকুড়ার মেজিয়ায় দিদির দুত কর্মসূচিতে যান সায়ন্তিকা আর যে গাড়িতে তিনি গেছেন সেখানে বড় বড় হরফে লেখা পুলিশ। আর তা নিয়ে তাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের কটাক্ষ এত এত পাহাড় সমান দুর্নীতি জনবন তো তারা করবে সেই ভয়েই পুলিশ লেখা গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। যদিও এ প্রসঙ্গে সায়ন্তিকা জানান তার বাবা পুলিশে সার্ভিস করতেন গাড়িটি তার বাবার তিনি রিটায়ার করার পরও এখনো পরোক্ষভাবে পুলিশের সার্ভিসের সাথে যুক্ত আছেন। এদিন দিদির দুত কর্মসূচিতে গিয়ে তিনি প্রথমে বাঁকুড়ার মেজিয়া ব্লকের মেজিয়া ডাঙ্গার একটি মন্দিরে পুজো দেন আর তারপর দলের কর্মীদের নিয়ে সেখানকার গ্রাম পরিদর্শন করেন এবং একটি বিদ্যালয়েও যান।

