মলয় দে নদীয়া:- যৌথ মঞ্চের আহবানে গত দশই মার্চ রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের মতো শিক্ষকরাও কর্মবিরতিতে অংশগ্রহণ করেছিলেন। যার ফলে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষকদের শোকজ লেটার দেওয়ার ব্যবস্থা করা হয় অবর বিদ্যালয় পরিদর্শন কেন্দ্রের পক্ষ থেকে । আজ শান্তিপুর নতুনচক্রের প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা, উৎসবের তারা সেই শোকজ লেটার নিয়ে , আমাদের জানান সাংগঠনিক আলোচনার পর আইনজীবির মাধ্যমে তারা যোগ্য জবাব দেবেন তবে, নিজেদের হকের টাকা চাওয়ার গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার কোনো অপরাধের মধ্যে পড়ে না। অন্য আর পাঁচটা পেষার থেকে অনেকটাই আলাদা শিক্ষকতা, এই প্রশ্নের উত্তরে তারা বলেন, এর আগে পরোটা পরিস্থিতির মধ্যে বিদ্যালয়ের খোলার দাবি আমরাই তুলেছিলাম, কতটা অসহায় হলে এই সিদ্ধান্ত নিতে হয় তা উপলব্ধি করুক সরকার। তবে একদিনেই কর্ম বিরতির সিদ্ধান্ত নয় দীর্ঘ দিনের আবেদন অনুনয় বিনয় অগ্রাহ্য করেছে সরকার, তাই বাধ্য হয়ে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সারা রাজ্যজুড়ে। আজ শান্তিপুর নতুনচক্র এবং শান্তিপুর চক্রে এই শোকজ লেটার নেওয়ার পর , শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবি ষদাবা নিয়ে একটি ডেপুটেশন দেওয়া হয়।

