বাংলা ভাষা বাঁচানোর দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ বাংলা পক্ষদের, ঘটনার তীব্র কটাক্ষ করলেন মদন মিত্র

মৌমিতা দেবনাথ
বাংলা ভাষা বাঁচানোর দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ বাংলা পক্ষদের, ঘটনার তীব্র কটাক্ষ করলেন মদন মিত্র
বাংলা ভাষা বিলুপ্তপ্রায় হওয়ার থেকে বাঁচাতে এবার স্কুলের সামনে বিক্ষোভে নামলো বাংলাপক্ষবাদীদের একাংশ। ঘটনাটি ঘটেছে,উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ নওদাপাড়া হোলি চাইল্ড স্কুলে। বাংলা ভাষা নাকি অস্তিত্বহীন হয়ে পড়ছে , এমন লিখিত নোটিশ দিয়ে বাংলার শিক্ষিকাকে ছাটাই করেছিল এই স্কুল। আর তারপর থেকেই নিন্দার ঝড় উঠতে থাকে । একাংশের দাবি ছিল তবে কি বাংলা ভাষা এবার বিলুপ্তপ্রায়। কিন্তু এই ঘটনার সোচ্চার হয়েছিল সোশ্যাল মিডিয়ার একাংশ তারা রীতিমতো পথে নেমে যার বিক্ষোভ করেছিল আর এদিনের বিক্ষোভকে তীব্র কটাক্ষ করে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেছেন কামারহাটিতে কোন স্কুলে গন্ডগোল করার চেষ্টা করা হলে তৃণমূল রাস্তায় নামবে। কিন্তু বাংলা বাংলা পড়ে চেছিয়ে বাচ্চাদের ভয় দেখানোর চেষ্টা করা হলে সেখানেও তৃণমূল রাস্তায় নেমে যাবে এবং প্রশাসনকে তার দায়িত্ব নিতে হবে।