করিমপুরে পথ দুর্ঘটনা

মলয় দে নদীয়া:-
করিমপুরে পথ দুর্ঘটনা। বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার করিমপুর গার্লস হাই স্কুল সংলগ্ন রাস্তায়। করিমপুর বাস স্ট্যান্ড মুখী একটি চার চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে। গাড়িতে কোনো যাত্রী না থাকায় হতাহতের খবর নেই। তবে স্থানীয় সূত্রের খবর এক ব্যক্তির হাতে একটি চোট লাগে। স্থানীয় সূত্রের খবর ড্রাইভার গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন ফলেই এই দুর্ঘটনা।