মৌমিতা দেবনাথ,
বসন্তে ফের কি প্রেমে পড়লেন অভিনেত্রী শ্রাবন্তী?
শ্রাবন্তী মানেই টলিউডের অন্যতম বিতর্কিত নায়িকা বিতর্ক যেন কখনোই তার থেকে পিছু হটতে চায় না। তবে কাজের চেয়েও বেশি বিতর্ক হয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে। একের পর এক প্রেম বিয়ে নিয়ে সর্বদা তিনি খবরের শিরোনামে। ফের আবারো একবার শিরোনামে তার ব্যক্তিগত জীবন। রঙিন বসন্তে নাকি ফের প্রেমে পড়েছেন অভিনেত্রী। এবার তার জীবনে নাকি এসেছেন টলিউডের কোন এক জাতীয় পুরস্কার প্রাপ্ত নামি পরিচালক। যদিও অভিনেত্রীর জীবনে এখনো হ্রাস হয়নি তার পুরনো সম্পর্কের জের। কারণ তার প্রাক্তন স্বামী রোশন সিং ৩৪০ ধারায় তার নামে মিথ্যে মামলার অভিযোগ দায়ের করেছেন। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি প্রতি মাসে রোশন সিং এর থেকে ৭ লক্ষ টাকা ভরণপোষণ মারফত দাবি করেন। এর আগেও তার জীবনে এসেছে বহু প্রেম তবে এখনো পর্যন্ত সেই প্রেম নিয়ে কখনোই খোলসা করে কিছু বলেননি অভিনেত্রী। জিমের ট্রেনার থেকে আবাসনের ব্যবসায়ী তালিকায় রয়েছেন অনেকে কিন্তু সেই সব প্রেমে নাকি শ্রাবন্তীই ইতি টেনেছেন। তবে যে টলি পরিচালকের সাথে অভিনেত্রীর নাম জড়িয়েছে তার নাম নিয়ে রয়েছে বহু জল্পনা এবং অভিনেত্রী নিজের মুখে সেই প্রেম নিয়ে এখনো মুখ খোলেননি। তবে যাই হোক নতুন প্রেম নিয়ে যায় আবারো বিতর্কের শিরোনামে উঠে এসেছেন তিনি তা বলাই বাহুল্য।

