স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকায় অন্য যুবকের সাথে পালালো স্ত্রী

মৌমিতা দেবনাথ
স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকায় অন্য যুবকের সাথে পালালো স্ত্রী
কর্মসূত্রে স্বামী থাকে ভিন রাজ্যে আর সেই সুযোগে গ্রামের অন্য এক যুবকের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে গৃহবধুর। এদিন সুযোগ বুঝে সেই যুবকের সাথে পালায়ে যায় ওই গৃহবধু। এমনটাই অভিযোগ গৃহবধূর পরিবারের। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের গৌরহাট বেহালা বাজার এলাকায়। পরিবারের অভিযোগ ওই গৃহবধুর বছর চারেক আগে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত শ্রীমন্তপুর এ বিয়ে হয় তার আড়াই বছরের একটি সন্তান রয়েছে স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকায় যাওয়ার আগে ওই গৃহবধূকে তার বাপের বাড়ি দিয়ে যায়। আর এরপর বয়সে আড়াই বছরের ছোট গ্রামের এক যুবকের সাথে ওই গৃহবধূর সম্পর্ক গড়ে ওঠে। এদিন সকালে ফোন সারাতে যাওয়ার নাম করে ওই যুবকের সাথে পালিয়ে যায় ওই গৃহবধূ। এরপর গৃহবধুর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।