পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেসে যোগদান ১৫০০ তৃণমূল কর্মীর

মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেসে যোগদান ১৫০০ তৃণমূল কর্মীর
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বহরমপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলো ১৫০০ জন কর্মী। এদিন তাদের হাতে বহরমপুরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। উল্লেখ্য সাগরদিঘী নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কংগ্রেসের অক্সিজেন কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে কর্মীদের অন্য দল থেকে কংগ্রেসে যোগদান করতে। তবে পঞ্চায়েত ভোটের আগে এভাবে ১৫০০ জন তৃণমূল কর্মীর কংগ্রেসে যোগদান যে শাসকদলের জন্য কিছুটা হলেও চাপ বৃদ্ধি করবে তা বলাই বাহুল্য।