মলয় দে নদীয়া:- স্বাস্থ্যপরিসেবার উন্নতি উদ্দেশ্যে করিমপুর গভমেন্ট আইটিআই থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর উদ্দেশ্যে স্বাস্থ্য পর্যটনের তৃতীয় বার বাস ছাড়া হয়।শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে সাধারণ মানুষের ঢল। এখানে ১০ টাকায় চিকিৎসা করার পর ৬২% ছাড় পাওয়া যাচ্ছে ওষুধের দামে।করিমপুর গভর্নমেন্ট আই টি আই থেকে তেহট্ট গভর্নমেন্ট আই টি আই তার কালীগঞ্জ গভর্নমেন্ট আই টি আই তার পর নাকাশিপাড়া গভর্নমেন্ট আই টি আই তার পর পূর্বস্থলী – । গভর্নমেন্ট আই টি আই ও পূর্বস্থলী -II গভর্নমেন্ট আই টি আই এইভাবে গাড়িটি পৌঁছাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজে স্বাস্থ্য ও পর্যটনে এই নতুন পরিষেবার মাধ্যমে বহু মানুষ উপকৃত হচ্ছে এবং ভবিষ্যতেও আরো মানুষের কাছেই পরিষেবা পৌঁছে যাবে এবং এই পরিষেবা সকলের কাছে পৌঁছে যাবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

