নদীয়ার চাপড়ায় উদ্ধার ৬০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল, গ্রেফতার এক ব্যক্তি

মৌমিতা দেবনাথ,
নদীয়ার চাপড়ায় উদ্ধার ৬০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল, গ্রেফতার এক ব্যক্তি
৬০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করল নদীয়ার চাপরা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার মধুপুর সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ এই নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে তার সাথে একটি মোটরবাইকও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান বাইকে করে ৬০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল বাংলাদেশে পাচার করছিল ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেতেই তদন্ত অভিযানে বড়সড় সাফল্য পেল চাপরা থানার পুলিশ। ওই ব্যক্তিকে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এই পাচার চক্রে তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।