দুস্থ বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব এবার নিতে চলেছেন পুলিশ সুপার

মৌমিতা দেবনাথ
দুস্থ বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব এবার নিতে চলেছেন পুলিশ সুপার
এলাকার দুস্থ শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে তোলার উদ্যোগ নিজের কাঁধে নিলেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি। পুলিশ সুপার এবং এক বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে খুব শীঘ্রই চালু হতে চলেছে এই পরিসেবা। পুলিশ সুপার বৈভব তিওয়ারি এ বিষয়ে জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ারদের কাজের এক্ষেত্রে কোন সময়সীমা থাকবে না যখন তারা সময় সুযোগ পাবেন তখনই তারা পড়াতে পারবেন। এ বিষয়ে তিনি আরো জানালেন বাঁকুড়া জেলা অত্যন্ত বড় একটি জায়গা যেখানে গ্রামীণ এলাকা গুলোতে বাচ্চাদের শিক্ষার পরিসর খুব একটা নেই বিভিন্ন এলাকায় ৫৫ টি স্কুলকে তালিকা বদ্ধ করা হয়েছে যেখানে গিয়ে বাচ্চাদের এই পরিষেবা দেওয়া হবে।