উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের সাথে দেখা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের সাথে দেখা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম
আজ থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা শুরুর আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে দেখা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। চেতলা গার্লস স্কুলে গিয়ে পরীক্ষার্থীদের সাথে দেখা করে জলের বোতল , লজেন্স সহ শুভেচ্ছা বার্তা বিনিময় করলেন। এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ১৪ ই মার্চ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত।এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সারে ৮ লক্ষ। জুন মাসের প্রথম সপ্তাহেই ফলাফল ঘোষণা করার কথা জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।