ফের সীমান্ত উদ্ধার ১২ টি সোনার বিস্কুট যার আনুমানিক বাজার মূল্য ৮০ লক্ষ টাকা
ফের ভারত বাংলাদেশ সীমান্তে ১২ টি সোনার বিস্কুট উদ্ধার করল ১১২ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রামের। জানা গেছে,সীমান্তবর্তী এলাকা থেকে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে ১১২ নম্বর ব্যাটেলিওনের জওয়ানরা। তখনই তাকে আটক করে জিজ্ঞাসা বাদ শুরু করা হয় আর তারপরে তার কাছ থেকে উদ্ধার হয় ১২টি সোনার বিস্কুট যার ওজন প্রায় এক কিলো চারশো গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলো তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার ধৃত ওই পাচারকারীকে বসিরহাট মহাকুমা আদালতে তোলা হয়েছে এবং এর সাথে আন্তর্জাতিক পাচার চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

