মৌমিতা দেবনাথ
ইলেকট্রিক শকে মর্মান্তিক মৃত্যু বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীর
ইলেকট্রিক পোলে কাজ করতে উঠে ১১ হাজার ভোল্টে শক লেগে মর্মান্তিক মৃত্যু হল বিদ্যুৎ দফতরের এক অস্থায়ী কর্মীর। ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সাইরা গ্রামে। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম আনিরুল। গাফিলতির অভিযোগ জানিয়ে বিক্ষোভ দেখায় পরিবারসহ এলাকার বাসিন্দারা। জানা গেছে এদিন সাইরা গ্রামের অন্তর্গত একটি শ্মশানের ধারে ইলেকট্রিক পোলে কাজ করতে ওঠে ওই বিদ্যুৎ কর্মী। তাকে বলা হয় যে কারেন্ট অফ করা আছে কিন্তু পোলে উঠে কাজ করতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে হাত দিতেই শক লেগে মর্মান্তিক মৃত্যু হয় তার। ঘটনায় স্থানীয় বাসিন্দা সহ পরিবারের লোকজন অভিযোগের আঙুল তুলেছে বিদ্যুৎ দফতরের ভূমিকার ওপর।

