মোষের লড়াইকে কেন্দ্র করে চরম উত্তেজনা, আহত বহু মানুষ

মৌমিতা দেবনাথ
মোষের লড়াইকে কেন্দ্র করে চরম উত্তেজনা, আহত বহু মানুষ
মোষের লড়াই বিষয়টি অনেকের কাছে নতুন হলেও গ্রামবাংলায় আগেকার দিনে এমন প্রথা প্রচলিত ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এই খেলা কিছুটা হলেও হ্রাস পেয়েছে তবুও এখনও অনেক গ্রাম আছে যেখানে এই লড়াই এর আয়োজন করা হয়। সেরকমই এক মোষের লড়াইয়ের আয়োজন করা হয়েছিল পুরুলিয়ার একটি গ্রামে যা দেখতে ভিড় জমিয়েছিল অগণিত মানুষ আর সেখানেই বাঁধলো চরম উত্তেজনা। দুটি মোষের লড়াই দেখতে এসে কার্যত অনেকেই আহত হয়। দেখুন সেই ভিডিও কিভাবে দুটি মোষের লড়াই চলছে আর সেটাকে ঘিরে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। তবে বিষয়টি নিয়ে অনেকেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কারণ তারা চান এই ধরনের হিংস্র খেলা বন্ধ হোক। কারণ এটি সমাজের পক্ষে তো বটেই এমনকি শিশুদের জন্যও অত্যন্ত ক্ষতিকর।