বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা

মৌমিতা দেবনাথ
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা
এবার বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিকা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ফুলবাড়ী জোড়পাকরি এলাকায়। প্রেমিকার অভিযোগ বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এলাকার এক যুবকের সাথে তার যোগাযোগ হয়, এরপর ফোনে কথা, ঘুরতে যাওয়া এমনকি তার সাথে শারীরিক সম্পর্ক করে ওই যুবক। কিন্তু প্রেমিকা বিয়ে করতে চাইলে তাকে বিয়ে করতে অস্বীকার করে ওই যুবক। অবশেষে কোন উপায় না পেয়ে বিয়ের দাবি নিয়ে সটান প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসল ওই যুবতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।