নেশা মুক্তি কেন্দ্র থেকে পালাতে গিয়ে তিন তলা ছাদ থেকে পড়ে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার বাগবাড়ি বাধ লক্ষীপুর এলাকায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার দুপুরে মৃত্যু হয় ওই যুবকের। জানা গেছে মৃত ওই যুবকের নাম সোনা সাহা। বয়স ২৫। বাড়ি মানিকচক থানার মথুরাপুর। ওই নেশা মুক্তি কেন্দ্রের এক কর্মী জানান, চা দিতে যাওয়ার সময় ১৩ জন যুবক পালানোর চেষ্টা করে। ১২ জন পালিয়ে গেলেও পালাতে গিয়ে তিন তলা ছাদ থেকে পড়ে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। এদিকে মৃত ওই যুবকের বাবার অভিযোগ, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৭ ই জানুয়ারি নেশায় আসক্ত তার ছেলেকে সুস্থ করার জন্য বাগবাড়ি বাধ লক্ষ্মীপুর এলাকায় ওই নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করায়। তারপর এই ঘটনা ঘটল।

