মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত ভোটে কি প্রার্থী বাছাইয়ে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে শাসক শিবির?
সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আট ঘাট বেঁধে ইতিমধ্যেই জোড়কদমে চলছে ভোটের প্রস্তুতি। রাজনৈতিক মহলে জল্পনা এবার প্রার্থী বাছাইয়ে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল কিন্তু কি সেই সিদ্ধান্ত কেমন ভাবেই বা বাছা হবে প্রার্থীদের। রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে, এবার প্রার্থী বাছাইয়ের আগে দেখা হবে এলাকায় প্রার্থীর স্বচ্ছ ভাব মূর্তি বা সবাইকে নিয়ে চলার মানসিকতা আছে কিনা, শুধু তাই নয় যে এলাকা থেকে প্রার্থীদের বাছা হবে সেই এলাকা নিয়ে ওই প্রার্থীর ধারণা কেমন রয়েছে এমনকি শিক্ষাগত যোগ্যতা ও নাকি দেখা হতে পারে। ওই প্রার্থীর নামে কোন আইনি মামলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। পঞ্চায়েত নির্বাচনে কোনরকম ভুলত্রুটি হয়তো আর করতে চাইছে না শাসক শিবির তাই সবেতেই কঠোর সিদ্ধান্ত নিচ্ছে তারা। প্রার্থী বাছাই করার পর সেই লিস্ট আসবে কলকাতায়, সেখানে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা তা খতিয়ে দেখবেন এবং হতে পারে শেষ সিদ্ধান্ত কিছু ক্ষেত্রে নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসক থেকে বিরোধী পক্ষ এই মুহূর্তে পঞ্চায়েত ভোটকে উদ্দেশ্য করে জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে প্রত্যেক দল। প্রার্থী বাছাইয়ের এই সিদ্ধান্ত ঠিক কতটা সঠিক তা আগামী দিনেই বোঝা যাবে।

