ফিল্মি কায়দায় গ্যারেজ থেকে চুরি মোটরসাইকেল

মৌমিতা দেবনাথ,
ফিল্মি কায়দায় গ্যারেজ থেকে চুরি মোটরসাইকেল
এ যেনো অবিকল সিনেমার দৃশ্য। একেবারে ফিল্মি কায়দায় গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি করে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার অন্তর্গত বহুরূ স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গেছে বহুরু রেল স্টেশনে সংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজে এক ব্যক্তি ওই গাড়ির মালিক সেজে যায় এবং মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেয় কিন্তু পরে গাড়ির আসল মালিক এলে তখনই বোঝা যায় যে সেটি চুরি হয়ে গেছে সেই মুহূর্তের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। আর সেই সূত্র ধরেই বাইকটি উদ্ধার করে জয়নগর থানার পুলিশ। চোর এখনো পর্যন্ত পলাতক। তদন্ত এখনো পর্যন্ত চলছে ,তবে গাড়ির আসল মালিককে মোটরসাইকেল ফিরিয়ে দেওয়া হয়েছে।