মৌমিতা দেবনাথ
অভিনব কায়দায় ডিয়ার লটারি বিক্রি করছেন এক বৃদ্ধ, দেখুন ভাইরাল ভিডিও
রাজ্যে একের পর এক চমৎকার দেখাচ্ছে ডিয়ার লটারি। রাতারাতি ডিয়ার লটারি কেটে কোটিপতি হচ্ছেন বহু মানুষ। নিমেষেই বদলে যাচ্ছে তাদের ভাগ্য। আর এবার দেখতে পাওয়া গেল অভিনব কলা কৌশলে এক বৃদ্ধ বিক্রি করছেন ডিয়ার লটারি। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে মাইক্রোফোন নিয়ে গল্প বলার ছন্দে ডিয়ার লটারি কেনার জন্য ক্রেতা হাকাচ্ছেন তিনি।এলাকায় তিনি পরিচিত লটারি কাকা নামে। সকলেই লটারি কাকা বললেই এক নামে চেনেন তাকে। তার সামনে রয়েছে ডিয়ার লটারি আর গল্প বলার ধরনে তিনি হাকাচ্ছেন ক্রেতা। অভিনবই বটে! বৃদ্ধ বয়সেও তিনি যেভাবে নিজের অভিনব কলা কৌশল দেখিয়ে লটারি বিক্রি করছেন তার প্রশংসা করতেই হয় বৈকি। দেখুন লটারি কাকার সেই ভাইরাল ভিডিও…

