মলয় দে নদীয়া:- নদীয়া শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের বাগচির বাগান এলাকার
পলান সরকার, রাধারানী ঘোষ,পাবনা কলোনী বাবলা রোডের সুজন বিশ্বাসেদের রাতের ঘুম উড়েছে!
শান্তিপুর পৌরসভা থেকে বিনামূল্যে বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য যে নতুন সংযোগ করার সময় পাইপ, কল এবং মিটার লাগানো হয়েছিলো, তা চুরি গেছে
পরপর দুই রাতের মধ্যেই। শুধু তাই নয় আরো বেশ কয়েকটি বাড়িতে, নেওয়ার চেষ্টা করেছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।
জলের পাইপ মাটির নিচে পোঁতা থাকার কারণে সেটা নিতে সক্ষম হয়নি চোরেরা। এলাকাবাসীর মতে অত্যন্ত বিচক্ষণ চোর সেই কারণেই হয়তো, মিটার বক্সের গোড়ায় থাকা একটি ভাল্ব বন্ধ করে দিয়ে যায় যাতে জল অপচয় না হয়। এই কাজের সঙ্গে কে বা কারা যুক্ত তা স্পষ্ট করে না বললেও এ বিষয়ে পাইপ লাইনের কাজ করা ব্যক্তিদেরই সন্দেহ করছে এলাকাবাসী। হিসেবে তারা বলেন, যেহেতু এটা সরকারি, তাই এই মিটার খোলা বাজারে বিক্রি করেও খুব একটা দাম পাবে না। তবে তাদের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর এর কাছে, বিষয়টি অবহতির জন্য লিখিত জানানো হয়েছে।
অন্যদিকে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস, জানান অন্য কোন ওয়ার্ডে না হয়ে শুধুমাত্র তার ওয়ার্ডে কেন এ বিষয়ে সন্দেহ জাগছে। তবে বিষয়টি পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এ বিষয়ে উপভোক্তদের হয়ে শান্তিপুর থানায়ও লিখিত অভিযোগ জানাবেন বলেই জানিয়েছেন আমাদের। যেহেতু তিনি বিজেপি কাউন্সিলর তাই কোন রাজনৈতিক অভিসন্ধি হলেও হতে পারে বলে অনুমান করছেন তিনি।
তবে , বাবলা পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান বাসন্তী সরকারের বাপের বাড়িতেও এই চুরি হওয়ায়, রাজনৈতিক অভিসন্ধি নয় এটা স্পষ্ট হয়েছে। তবে কি বা কারা কি অভিসন্ধি নিয়ে এ ধরনের অপরাধ করছে, তা খতিয়ে দেখছে পুরসভা এবং শান্তিপুর থানার পুলিশ।
অন্যদিকে চুরি যাওয়া গ্রাহকরা আতঙ্কিত হয়ে রয়েছেন আগামীতে জলের মিটার চালু হলে, তাদের কি হবে? তবে কাউন্সিলর এর কাছে নতুন মিটারের দাবি করেছেন তারা।

