মলয় দে নদিয়া:- দোল উৎসবের আগে নিরাপত্তা বাড়াতে চাকদহ থানার বিভিন্ন এলাকায় নাকা চেকিং চলছে। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার চাকদহ থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে, মদনপুরের ভাগীরথী শিল্পাশ্রম সংলগ্ন রানাঘাট কল্যাণী রাজ্য সড়কে নাকা চেকিং চলছে, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “সেফ ড্রাইভ সেভ লাইফ”- সম্পর্কে সচেতনও করছেন চাকদহের পুলিশ প্রশাসনের কর্মীরা। পথ চলতি মোটরসাইকেল আরোহীদের হেলমেট পড়ে মোটরসাইকেল চালানোর বার্তা দেন। পাশাপাশি চারচাকা গাড়ি গুলোতেও কড়া তল্লাশি চালাচ্ছেন।

