টাওয়ার বসানোর নামে কয়েক লক্ষ টাকার প্রতারণা

মৌমিতা দেবনাথ,
টাওয়ার বসানোর নামে কয়েক লক্ষ টাকার প্রতারণা
টাওয়ার বসানোর নাম করে প্রায় ৩১ লক্ষ টাকারও বেশি প্রতারণার তদন্তে পুলিশের হাতে ধরা পড়ল দুই প্রতারক। শনিবার রাতে বেলঘড়িয়া ও নিমতা থানার একাধিক জায়গায় হানা দিয়ে দীপ্তাঞ্জন বল ও তন্ময় সাহা নামে দুই পান্ডা কে গ্রেফতার করে। জানা গেছে,গত বছর ১৫ নভেম্বর বাঁকুড়ার ইন্দাস এলাকার ব্যবসায়ী গৌরমোহন সিংহ সাইবার থানায় প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে,২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মোবাইল পরিষেবা প্রদানকারী একটি সংস্থার টাওয়ার বসানোর নামে ফোন আসে গৌরমোহন সিংহের কাছে। টাওয়ার বসালে ওই ব্যবসায়ীকে প্রতি মাসে মোটা অঙ্কের ভাড়া দেওয়ার টোপ দেওয়া হয়। আর্থিক লেনদেনের সূত্র ধরে পুলিশ উত্তর চব্বিশ পরগনার একটি কল সেন্টারের হদিশ পায় আর সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই দুই প্রতারককে গ্রেফতার করা হয়। আপাতত ,পুলিশি হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।