মলয় দে নদীয়া:- গতকাল মধ্যরাত্রে কলকাতার বটতলা থানা গ্রেফতার করে আইনজীবী কৌস্তভ বাগচীকে। আর সেই কারণেই আজ রাজ্যে বিভিন্ন আদালতে আইনজীবীদের সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রতিবাদ করতে দেখা যায়। নদীয়ার রানাঘাট মহকুমা আদালতের আইনজীবী রাও একটি প্রতিবাদী মিছিল আয়োজন করে। তারা বলে গণতন্ত্রের কন্ঠ রোধ করা হয়েছে, এটা কালো কোর্টের অপমান।
হাইকোর্টের একজন বিচারপতি যার বিরুদ্ধে কোন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা অন্য কোন অভিযোগ নেই , যার পরিচিতি একজন আইনজীবী, তাকে লিখিত ভাবে জানতে চাওয়া যেতে পারতো। সে জায়গায় কোন অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই পুলিশের গ্রেফতার অনৈতিক। এ রাজ্যে প্রতিবাদ করলেই যদি এভাবে কণ্ঠরোধ করা হয়, তাহলে আগামী দিন আইনের প্রতি আস্থা হারাবে সাধারণ মানুষ।

