মৌমিতা দেবনাথ,
দিদি তো বলেছে সব পাস, ফেল বলে কিছু নেই, অভিভাবকদের মুখে মুখ্যমন্ত্রীর জয়গান
পাশ করে যাবে জানি দিদি তো বলেই দিয়েছে ফেল বলে কিছু নেই সব পাস। শেষ হলো ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষার অন্তিম দিনে অভিভাবকদের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় গান। পরীক্ষার শেষে রং খেলায় মেতে উঠল ছাত্রীরা। দত্তপুকুর কাশিমপুর বালিকা বিদ্যালয় দেখতে পাওয়া গেল এই উচ্ছ্বাস। অংক প্রশ্ন একটু কঠিন হলেও অভিভাবকের কোন চিন্তা নেই কারণ দিদি তো আছেন। ফেল কেউ করবে না। দেখুন সেই উচ্ছ্বাস। ছাত্রীদের থেকেও যেন অভিভাবকরা আরও বেশি খুশি।

