গত ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা শেষ হলো আজ।

মলয় দে নদীয়া :- গত ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা শেষ হলো আজ।
যদিও এর মধ্যে ২৬ এবং ২৭ শে ফেব্রুয়ারি দুদিন ছুটি ছিলো ইতিহাস পরীক্ষার আগে। ছাত্র-ছাত্রীদের মতে আজ শেষ দিন ভৌতবিজ্ঞান সবচেয়ে সহজ পরীক্ষা হয়েছে যেটা নিয়ে দুশ্চিন্তা ছিলো প্রায় সকলেরই । কোনো কোনৌ ছাত্র-ছাত্রী জানাচ্ছে, ইতিহাস এবং অংক পরীক্ষার আগে প্রথম দেওয়া সূচি অনুযায়ী পরীক্ষা হলেই ভালো হতো। সাগরদিঘী উপনির্বাচনের জন্য তা একসাথে ইতিহাস পরীক্ষার আগে দুদিন ছুটি পড়ায় তারা খুব একটা খুশি নয়। পর্ষদ থেকে অংক পরীক্ষায় গ্রাফ না দেওয়া নিয়েও খুব একটা মাথাব্যথা নেই তাদের কারণ হিসেবে বলে, অথবা তো ছিলই, তার উপর গ্রাফে কোন নম্বর ছিল না শুধুমাত্র উত্তর ঠিক হলেই মিলবে নাম্বার। পরীক্ষার গার্ড এবং অন্যান্য সামগ্রিক বিষয়েও সন্তুষ্ট তারা। তবে প্রায় সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই, লেখা অনুযায়ী নাম্বারের শ্রেণীবিন্যাস যথেষ্ট কম বলে মনে করছে তারা। দু একটি ইতস্তত অসুস্থতার কারণ ছাড়া, কোনো অপ্রিতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। পরীক্ষার্থীর সংখ্যা এ বছর অত্যন্ত কম হওয়ার কারণেও নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়েছে প্রশাসনের ক্ষেত্রেও।

তবে শেষের দিন, পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তাদের উচ্ছ্বাস দেখে স্পষ্ট বোঝা গেল শেষ ভালো যার সব ভালো তার।