মৌমিতা দেবনাথ,
যে গান তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে সেই গান তিনি আর গাইতে পারছেন না। হল কি বাদাম কাকু ভুবন বাদ্যকরের?একটিমাত্র গান আর রাতারাতি বদলে গিয়েছিল ভাগ্য, গানের একটিমাত্র লাইন দিয়েই বাদাম বিক্রেতা থেকে চোখের পলকে সেলিব্রেটি হয়েছিলেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। আর তারপর একের পর এক খ্যাতি ,নেট দুনিয়ায় রাতারাতি ভাইরাল গান, ফেসবুক ইনস্টাগ্রাম এর রিলস থেকে শুরু করে গুগল এর সার্চ বক্স সব জায়গায় তোলপাড় করেছে কাচা বাদাম গান। ভারতের সীমানা ছাড়িয়ে তা পৌঁছে গেছে গোটা বিশ্বে। যে গানে নাচ করে ভাইরাল হয়েছেন বহু যুবক যুবতী। দেশের নামকরা রিয়ালিটি শো এর মঞ্চেও ডাক পড়েছিল জগৎ খ্যাত বাদাম কাকুর। কিন্তু খ্যাতির চূড়ায় যখন দাঁড়িয়ে তার জীবনে নেমে এলো ঘোরতর বিপদ। যে গান গেয়ে তিনি বিশ্বখ্যাত হয়েছিলেন সেই গান এখন আর গাইতে পারছেন না তিনি গান গাইলেই নাকি কপিরাইট ইস্যু হচ্ছে। তবে কি সেটি অন্য কারো গান ছিল ,না একদমই নয় আসলে বীরভূমের একটি সংস্থা না জানিয়ে কাচা বাদাম গানটির কপিরাইট হাতিয়ে নিয়েছে। যার ফলে সেই গান গাইতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বাদাম কাকু। সম্প্রতি কলকাতার একটি শো তে এসে তিনি নিজের আক্ষেপের কথা জানিয়েছেন। সেই সংস্থার বিরুদ্ধে তিনি গুরতর অভিযোগ দায়ের করেছেন। ভাবতেই অবাক লাগে তাই না রাতারাতি একটি মাত্র গান গেয়ে যার ভাগ্য বদলে গেছিল সেই গানই এখন তার আক্ষেপ। এটাই হয়তো সোশ্যাল মিডিয়ার দুনিয়া। মুহূর্তে কেউ শূন্য থেকে সেলিব্রেটি হতে পারে আবার সেলিব্রিটি থেকে শূন্যতে নেমেও যেতে পারে।

