স্কুলে পড়ুয়া আছে কিন্তু নেই কোন শিক্ষক, মিড ডে মিল খেয়ে প্রতিদিন বাড়ি যাচ্ছে পড়ুয়ারা

মৌমিতা দেবনাথ,
স্কুলে পড়ুয়া আছে কিন্তু নেই কোন শিক্ষক, মিড ডে মিল খেয়ে প্রতিদিন বাড়ি যাচ্ছে পড়ুয়ারা
ধরনা মঞ্চে চাকরিপ্রার্থীরা নেই চাকরি ,এদিকে রাজ্যে বহু স্কুল শিক্ষক শূন্য। যে চিত্র নিত্যদিন ধরা পড়ছে বিভিন্ন প্রান্তে। সেরকমই এক দৃশ্য দেখতে পাওয়া গেল পুরুলিয়ায়।পড়ুয়া আছে অথচ স্কুলে নেই শিক্ষক। বিদ্যালয় চলছে, কিন্তু ছাত্র-ছাত্রীদের পড়ানোর জন্য নেই কোন শিক্ষক। প্রতিদিন পড়ুয়ারা স্কুলে আসছে আর মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যাচ্ছে। শুনতে অবাক মনে হলেও এমনই এক চিত্র দেখা গেলো পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের দু নম্বর চক্রের তুন্তুরী সুইসা অঞ্চলের ঝাড়খণ্ড লাগোয়া প্রত্যন্ত গ্রাম শালডাবরায়। সেখানকার জুনিয়র হাই স্কুলে দেখতে পাওয়া গেল ছাত্র-ছাত্রীরা কেউ ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কেউ খেলাধুলা করছে কেউ বা মিড ডে মিল খাচ্ছে। খোঁজ নিয়ে জানতে পারা গেল বিদ্যালয়, দুজন শিক্ষক আছেন কিন্তু দুজনেই অনুপস্থিত। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিদ্যালয়ে যান মাধ্যমিক স্কুল পরিদর্শক। তারা জানালেন খুব শীঘ্রই এর ব্যবস্থা নেওয়া হবে।