গোপন সূত্র খবর পেয়ে জুয়ার আসর থেকে প্রায় দেড় লাখ টাকা সহ ১০ জনকে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার পুলিশ।

গোপন সূত্র খবর পেয়ে জুয়ার আসর থেকে প্রায় দেড় লাখ টাকা সহ ১০ জনকে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার পুলিশ। সোমবার গভীর রাতে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকার একটি আমবাগানের মধ্যেই অস্থায়ী ছাউনি গড়েই চলছিল বেআইনি এই জুয়ার ঠেক। যদিও এই জুয়ার ঠেক নিয়ে আশেপাশে এলাকার মানুষদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ তৈরি হয়েছিল। পুলিশকে অভিযোগ জানিয়ে কোন লাভ হচ্ছিল না বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। কিন্তু অভিযোগ পেয়েই পুলিশ জুয়াড়িদের ধরার জন্যই ফাঁদ পেতে ছিল। এরপর ওই দিন রাতে গোপনে অভিযান চালিয়ে ওই ডেরা থেকে ১০ জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ ।উদ্ধার হয়েছে প্রায় দেড় লক্ষ টাকার বোর্ড মানি।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ী সাহাপুর এবং ইংরেজবাজার ব্লকের যদুপুর এলাকায়। মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করেছে তদন্তকারী পুলিশকর্তারা। স্থানীয় বাসিন্দারাদের বক্তব্য, পুলিশ অনেকদিন পরই ভালো কাজ করেছে। এর ফলে এলাকায় অসামাজিক কাজকর্ম বন্ধ হবে।