ফ্যাশন শোতে হিল জুতো পড়ে হাঁটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন মডেল, দেখুন ভাইরাল ভিডিও

মৌমিতা দেবনাথ,
ফ্যাশন শোতে হিল জুতো পড়ে হাঁটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন মডেল, দেখুন ভাইরাল ভিডিও
নিত্যনতুন ফ্যাশন ট্রেন্ড নিয়েই আয়োজন করা হয় ফ্যাশন শোয়ের যেখানে সুপার মডেলরা বিভিন্ন ধরনের ট্রেন্ডি ফ্যাশনকে তুলে ধরে। আর এই ফ্যাশন শোতেই ঘটলো এক বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে ফ্যাশন শোয়ে একজন মডেল উঁচু হিল জুতো পড়ে হাঁটতে গিয়ে একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। তারপর কোনরকমে নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে খালি পায়ে হাঁটলেন ওই মডেল। সম্প্রতি প্যারিস ফ্যাশন শো এর আয়োজন করা হয়েছিল আর সেখানেই নাকি ঘটেছে এমন বিপত্তি। তবে ভিডিওটি দেখে অনেকেই যেমন হাসি ঠাট্টা করেছেন সেরকম অনেকেই আবার মডেলের প্রশংসা ও করেছেন হুমরি খেয়ে পড়ে যাওয়ার পরও আবার উঠে দাঁড়িয়ে তিনি নিজের কাজ সম্পূর্ণ করেছেন। দেখুন সেই ভাইরাল ভিডিও।