উত্তর ও পূর্ব সিকিমেও শুরু হয়েছে তুষারপাত। বরফে ঢেকে গেছে লাচেন, ছাঙ্গু লেক, নাথুলা সহ সিকিমের একাধিক এলাকা। দেখে নিন ছবি

উত্তর ও পূর্ব সিকিমেও শুরু হয়েছে তুষারপাত। বরফে ঢেকে গেছে লাচেন, ছাঙ্গু লেক, নাথুলা সহ সিকিমের একাধিক এলাকা। এই তুষারপাতের জন্য বহু রাস্তা আটকে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। যাতে কোনও পর্যটক বিপদে না পড়েন।
অসময়ে বরফ দেখতে পেয়ে খুশি দার্জিলিং, সিকিমে ঘুরতে যাওয়া ভ্রমণপ্রিয় মানুষেরা। ১৬ বছর পর ফের এমন তুষারপাত হচ্ছে সান্দাকফুতে।
এদিকে, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারী শেষ হলেই রেকর্ড গরম প্রত্যক্ষ করতে চলেছে কলকাতা। এমনকী, মার্চের প্রথম সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস
যেদিকে চোখ যায় সেদিকে শুধু সাদা আর সাদা । আকাশ থেকে মিহি বরফ পড়ছে। বরফে ঢাকল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। মরসুমের প্রথম তুষারপাত হল সান্দাকফুতে।
দক্ষিণবঙ্গে যেখানে গরমে হাঁসফাঁস করছেন মানুষ, সেখানে উত্তরবঙ্গের চেহারা ঠিক তার উল্টো।
গতকাল রাত থেকেই বরফের চাদরে মুড়ে গেছে সান্দাকফু। বরফ দেখতে দলে দলে পর্যটক সকাল থেকেই দার্জিলিং থেকে সান্দাকফু ছুটছেন।