বৃদ্ধ বাবাকে ১৫ দিন ঘরে তালা বন্ধ করে রেখে দিল্লিতে মেয়ে

মৌমিতা দেবনাথ,
বৃদ্ধ বাবাকে ১৫ দিন ঘরে তালা বন্ধ করে রেখে দিল্লিতে মেয়ে
এ এক অত্যন্ত নির্মম অমানবিক দৃশ্য। বৃদ্ধ অসুস্থ বাবাকে ১৫ দিন তালা বন্ধ করে রেখে দিল্লিতে পাড়ি দিল মেয়ে। ঘটনাটি ঘটেছে সল্টলেক বিডি ব্লকে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন তার মেয়ের সাথে দিন কয়েক আগে যোগাযোগ করা গেছে প্রতিবেশীরা তার মেয়েকে বলেছে এসে ঘরের তালা খুলতে কিন্তু তারপর থেকে মেয়ের ফোন বন্ধ। সেই থেকে প্রতিবেশীরাই তার দেখাশোনা করছেন প্রশাসনের তরফে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার। ঘটনার খবর পেয়ে ওই স্থানে পৌঁছায় বিধান নগর উত্তর থানার পুলিশ। পুলিশ এসে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেও ওই বৃদ্ধা কোনরকম সাহায্য নিতে অস্বীকার করে। যেখানে সমাজে নিত্যদিন বাবা-মাকে অত্যাচারের মতো ঘটনা উঠে আসে সংবাদমাধ্যমে শিরোনামে। সেখানে এই ঘটনা আরো একবার চোখের পাতা যেন ভিজিয়ে দেয়। কেউ এভাবেও নিজের বাবাকে তালা বন্ধ করে রেখে চলে যেতে পারে। প্রতিবেশীর আরো জানান বৃদ্ধের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় তাই যেকোনো সময় ঘটে যেতে পারে কোন বিপদ। আপাতত যাতে কোনরকম বিপদ না ঘটে সেই কারণে পুলিশি পাহারাও রাখা হয়েছে।