মৌমিতা দেবনাথ,
স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নয় কাটা হচ্ছে ছাগল, কোথায় দেখা গেল এমন বেহাল অবস্থা নাম স্বাস্থ্য কেন্দ্র কিন্তু সেটাকে এখন স্বাস্থ্য কেন্দ্র না বলাই ভালো কারণ সেখানে আর চিকিৎসা নয় বরং কাটা হচ্ছে ছাগল ফেলা হচ্ছে জঞ্জাল এতটাই জরাজীর্ণ অবস্থা। এমনই দুর্বিসহ এক চিত্র ধরা পড়েছে বাগদার কুরুলিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে। একদিকে যখন রাজ্যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিভিন্ন রকমের প্রকল্প আনা হচ্ছে তখন এমন চিত্র আরো একবার প্রশ্ন তোলে এ কেমন উন্নয়ন। তবে কি উন্নয়নের সঠিক পরিষেবা পৌঁছায়নি এই গ্রামে। উপস্বাস্থ্য কেন্দ্র নাম হলেও ঠিকমতো রোগীর চিকিৎসা এখানে করা হতো না। তাই ধীরে ধীরে স্বাস্থ্য কেন্দ্র প্রায় বন্ধ হতে বসেছে আর এখন তা হয়ে উঠেছে ছাগল কাটা এবং আবর্জনা ফেলার জায়গা। এলাকাবাসীর অভিযোগ বহুবার প্রতিবাদ করা হয়েছে কিন্তু প্রতিবাদ করলেই বেধড়ক মারধর করা হয়েছে। তাদের আরো অভিযোগ চিকিৎসক সপ্তাহে একদিন আসেন গ্রামের মানুষের ভরসা এই স্বাস্থ্য কেন্দ্রই তাহলে তারা কোথায় যাবেন?

