মলয় দে নদীয়া :-দলীয় ভোট প্রচারে মেঘালয় থেকে ১৭ দিন বাদে শান্তিপুরে ফিরেই,কাল বিলম্ব না করে, তার নিজস্ব বিধানসভায় নানান কর্মসূচিতে পুনরায় ব্যস্ত হলেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।
আজ দিদির সুরক্ষা কবজে প্রচারে আসলেন তিনি। বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সকাল থেকেই শুরু করলেন প্রচার। ফুলিয়া তালতলা ৫২ বিঘায় কালী মন্দিরে পূজো দিয়ে সূচনা করলেন। গেলেন মসজিদ ও। সাথে রয়েছে শান্তিপুর ব্লকের সভাপতি সুব্রত সরকার। সমিতির সভাপতি রিনা প্রামাণিক ও সহ-সভাপতি মনিকা সরকার সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। স্থানীয় ছোটখাটো দোকান পথের পাশে বিভিন্ন বাড়ি, কৃষক শ্রমিকের কর্মস্থলে গিয়েও সরকারি প্রকল্পের পরিষেবা ঠিকমতো পৌঁছেছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিলেন তিনি। সাথে থাকা প্রতিনিধিদের নির্দেশ দিলেন বিভিন্ন ধরনের সমস্যা নাম ঠিকানা ফোন নম্বর সহ লিপিবদ্ধকরণের জন্য। বেশ কিছু সমস্যা, সাথে সাথেই সংশ্লিষ্ট বিভাগে ফোন করে করলেন সুরাহা।

