দুর্ঘটনায় আহত ভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি

মৌমিতা দেবনাথ,
দুর্ঘটনায় আহত ভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি
ফের মানবিক রূপে দেখতে পাওয়া গেল জননেতাকে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত এদিন নিজের প্রচেষ্টায় এক দুর্ঘটনা গ্রস্থ ইঞ্জিন ভ্যানচালককে উদ্ধার করে পৌঁছে দেবেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটাল এ চিকিৎসার জন্য। এদিন তিনি তার পাত্রসারের বাড়ি থেকে নিজের গাড়িতে করে যাচ্ছিলেন ঠিক তখনই এমআইটিমোর সংলগ্ন এলাকায় রাস্তার পাশে এক ভ্যান চালককে দেখতে পান। দুর্ঘটনায় একটি ইঞ্জিন ভ্যান উল্টে আছে এবং ভ্যানচালক রাস্তায় পড়ে আছে তড়িঘড়ি তিনি গাড়ি থেকে নেমে আশপাশের লোকজনকে ডেকে ওই ভ্যানচালককে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। তিনি জানালেন এদিন এক দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় তিনি দেখতে পান রাস্তার ওপর ভ্যানটি উল্টে যায় এবং এর পরেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ওই ভ্যানচালকের বাড়ি জয়পুরে। তবে যেভাবে তিনি দুর্ঘটনায় আহত ওই ব্যক্তিকে সাহায্য করেছেন তাতে আরও একবার জননেতার মানবিক রূপ দেখতে পেল সকলে।