নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর চরে ডুবল পণ্যবাহী বাংলাদেশি জাহাজ

মৌমিতা দেবনাথ,
নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর চরে ডুবল পণ্যবাহী বাংলাদেশি জাহাজ
দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর চরে ডুবে গেল পণ্যবাহী বাংলাদেশি জাহাজ। পণ্যবাহী ওই জাহাজটি খিদিরপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায় সেই সময় হুগলি নদীর কুলপির পহেলা নম্বরের কাছে অপরদিক থেকে আসা একটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এরপরে জাহাজের পাটাতন ফুটো হয়ে জল ঢুকতে থাকে।পণ্যভরতি থাকায় দ্রুত জাহাজটি হুগলি নদীতে ডুবতে শুরু করে। উদ্ধার করা হয়েছে জাহাজের ১০ জন সওয়ারিকে ৷ মৎস্যজীবীদের দাবি এর ফলে নদীতে থাকা মাছের প্রচুর ক্ষতি হবে। প্রাথমিক অনুমান করা হচ্ছে ঘন কুয়াশার জেরেই নাকি দুর্ঘটনা ঘটেছে।