পঞ্চায়েত ভোটের আগে নদিয়ায় উদ্ধার তাজা বোমা

মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত ভোটের আগে নদিয়ায় উদ্ধার তাজা বোমা
সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগে নদীয়ায় রেজিস্ট্রি অফিস থেকে উদ্ধার হল তাজা বোমা। কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের অফিস সংলগ্ন এই রেজিস্ট্রি অফিস। আর সেখানেই শুক্রবার দিন-দুপুরে উদ্ধার করা হলো চার চারটি তাজা বোমা। এদিন রেজিস্ট্রি অফিসে যারা কাজ করতে আসে তারাই একটি ব্যাগের ভিতরে এই বোমা গুলো লক্ষ্য করে। এরপরই খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। ভোটের আগে এই তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেজিস্ট্রি অফিসের মধ্যে কিভাবে তাজা বোমা এলো তা নিয়েও শুরু হয়েছে নানান জল্পনা।