সমস্ত জন্তু-জানোয়ারদের ভাষা নকল করে এই ছোট্ট খুদে, দেখুন ভাইরাল ভিডিও

মৌমিতা দেবনাথ
সমস্ত জন্তু-জানোয়ারদের ভাষা নকল করে এই ছোট্ট খুদে, দেখুন ভাইরাল ভিডিও
এ তো আজব কান্ড। অবিকল প্রাণীদের ভাষা নকল করছে। মাঝেমধ্যে পশুপাখিদের আওয়াজ অনেকেই নকল করে থাকে দু একবার কিন্তু তাই বলে একনাগারে গরু ছাগল থেকে শুরু করে কুকুর এমন কোন প্রাণী নেই যার ভাষা নকল করতে পারে না এই ছোট্ট খুদে। প্রাণীদের ভাষা নকল করে এখন সে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। সম্প্রতি নেট দুনিয়া য় ভাইরাল হয়েছে এই ছোট্ট ছেলেটির ভিডিও যেখানে তাকে দেখা যাচ্ছে সকল প্রাণীদের ভাষা বলছে সে।জানা গেছে খুদে এই ছেলেটি তামিলনাড়ুর বাসিন্দা এবং সেখানকারী এক স্কুলে পড়াশোনা করে সে। কয়েক বছর আগে তার বাবা মারা যায় তারপরেই দিদার কাছে বেড়ে উঠছে একরত্তি এই ছেলেটি। বাড়ির সামনে ছাগলকে দেখে প্রথমে সে তার ভাষা নকল করতে শুরু করে এরপর একে একে খরগোশ কুকুর পাখি সহ সব প্রাণীদের নকল করে। এখন তার মুখে এসব আওয়াজ শুনে চমকে যাচ্ছে সকলে।আপনিও দেখুন সেই ভাইরাল ভিডিও