৩ মিনিটে রেকর্ড সংখ্যক সেলফি তুলে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নাম উঠল অক্ষয় কুমারের

মৌমিতা দেবনাথ
৩ মিনিটে রেকর্ড সংখ্যক সেলফি তুলে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নাম উঠল অক্ষয় কুমারের
আপনি কি কখনো স্বপ্নেও ভাবতে পারবেন যে শুধুমাত্র সেলফি তুলেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডএ নাম তোলা যায়। চমকে উঠলেন তো। হ্যাঁ ঠিকই শুনেছেন শুধুমাত্র সেলফি তুলেই এবার অক্ষয় কুমার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এ নাম তুলে ফেলেছেন। মাত্র তিন মিনিটে রেকর্ড সংখ্যক সেলফি তুলে এই স্বীকৃতি পেলেন অক্ষয় কুমার।মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার, ইমরান হাশমি অভিনীত ছবি ‘সেলফি’। মুম্বাইয়ে সেই ছবির প্রমোশনের ফাঁকে অনুরাগীদের সাথে তুললেন সেলফি। তাও আবার ১৮৪ টি সেলফি। ভাবতে পারেন। আর সেই সেলফিতেই নয়া রেকর্ড গড়লেন তিনি। এই স্বীকৃতি পাওয়ার পর সেই খুশির মুহূর্ত তিনি তার অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন।