ডিএ দাবিতে একই স্কুলের ৩২ জন শিক্ষক কর্ম বিরতি নিলেন

মৌমিতা দেবনাথ
ডিএ দাবিতে একই স্কুলের ৩২ জন শিক্ষক কর্ম বিরতি নিলেন
ডি এর দাবিতে এবার একই স্কুলের ৩২ জন শিক্ষক একসাথে পদত্যাগ করলেন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শালডিহা হাই স্কুলে। জানা গেছে এই স্কুলে রয়েছে মোট ৩৭ জন শিক্ষক-শিক্ষিকা তাদের মধ্যে ৩৩ জন তৃণমূল শিক্ষক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ডি এ দাবিতে রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলে কর্ম বিরতি নিচ্ছেন শিক্ষকরা এবার সেই তালিকার বাঁকুড়ার শালডিহা হাই স্কুল। একসাথে ৩২ জন শিক্ষক কর্ম বিরতি নেওয়ায় স্কুলে তৈরি হয়েছে অচল অবস্থা। গত ১৩ ই ফেব্রুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যজুড়ে কর্ম বিরতির ডাক দিলে সেই ডাকে সাড়া দিয়ে বাঁকুড়ার শালডিহা হাই স্কুল কর্ম বিরতি পালন করেন। তাদের দাবি রাজ্য সরকার তাদের ডি এ দেওয়ার ব্যবস্থা করুক।