এ বছর মাধ্যমিকে কমেছে ৪ লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা, বনধের দিনে নির্ভীঘ্ন পরীক্ষার আশ্বাস মধ্যশিক্ষা পর্ষদের

মৌমিতা দেবনাথ
এ বছর মাধ্যমিকে কমেছে ৪ লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা, বনধের দিনে নির্ভীঘ্ন পরীক্ষার আশ্বাস মধ্যশিক্ষা পর্ষদের
আগামীকাল অর্থাৎ ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া রিপোর্ট অনুযায়ী ২০২২ এর তুলনায় ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় চার লক্ষ। মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের বর্তমান প্রেসিডেন্ট রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন এবং ৪০ হাজার ৫০০ জন পরীক্ষককে নিয়োগ করা হয়েছে। এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে মে মাসের শেষে। কিন্তু পরীক্ষার দিন বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাস হওয়ার প্রতিবাদে ওই দিনই পাহাড় বাসিকে ১২ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে কিন্তু পরীক্ষার দিনে বন্ধের কারণে যাতে পাহাড়ে ছাত্র-ছাত্রীদের অসুবিধা না হয় সেই আশ্বাস দিলেন মধ্যশিক্ষা পর্ষদ। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন যে বনধের কারণে যদি কোন ছাত্র বা ছাত্রী পরীক্ষা দিতে না পারে তার দায় কে নেবে, ছাত্র-ছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ।